বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সিলেট পর্ব মাঠে গড়িয়েছে। আজ শুক্রবার বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড-১ এ শুরু হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ।

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে রংপুর। ব্যাটিংয়ে নেমেছে মাশরাফির দল।


বিপিএলের সিলেট পর্বে ম্যাচ হবে ৮টি। মধ্যখানে একদিন বিরতি দিয়ে এ পর্ব শেষ হবে পাঁচদিনে।

সিলেট পর্বে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ আছে তিনটি।

এবারের আসরে শীর্ষে থাকা সিলেটকে নিয়ে সমর্থকদের মধ্যে আছে বাড়তি আগ্রহ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে