সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ‘দিরাই ছাত্রকল্যাণ পরিষদ-সোলেমান কবির ফুলু মেধাবৃত্তি’ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 


দিরাই উপজেলা শহরস্থ গণমিলনায়তন হলরুমে এই মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৫ম, ৮ম এবং ১০ম শ্রেণির সাত শতাধিক শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, সনদপত্র এবং পুরস্কার সামগ্রী তুলে দেয়া হয়।

 

দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাঞ্জব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত ভৌমিকের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্টপোষক সুলেমান কবির ফুলু, দিরাই প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমেদ শামিম, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, সুনামগঞ্জ জজকোর্ট এর আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক গোলাম মোস্তফা রুমি, সুরমা স্কুল এন্ড কলেজ এর প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, দিরাই ছাত্রকল্যাণ পরিষদ এর উপদেষ্টা সৈয়দ আহমেদ দুলাল, মোশারফ হোসেন, আবুল হাসান পাবেল, সাবেক সহ সভাপতি সজীব ভৌমিক, সাহাব উদ্দিন, দীপেন ভৌমিক, আব্দুল কাদির জিলানী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মালিহা তানজিন মাইশা।

 

সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- দিরাই ছাত্রকল্যাণ পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, কোরআন তেলাওয়াত করেন মো. আবু আক্কাস খানঁ এবং গীতাপাঠ করেন সঞ্জীব চক্রবর্তী।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২