সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে আরপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর শুরু হয়েছে। গতকাল শুক্রবার আসরের উদ্বোধন হয়। স্থানীয় রামেশ্বর আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, উদ্বোধক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কহাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শালাল আহমদ, আরপিএলের উপদেষ্টা প্রমেশ দেবনাথ, এলাকার মুরুব্বী ফজল ইসলাম, ময়না মিয়া, চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস।


রামেশ্বর আলোর দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ক্রীড়াসম্পাদক কাজল দেবনাথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আলিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক রিপন দেবনাথ, অর্থ সম্পাদক ইমরান আহমদ, শামীম আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ক্রিকেটের হাত ধরে দেশের সম্মান বাড়ছে। আজ যারা আরপিএল টি-১০ ক্রিকেটে অংশগ্রহণ করছে, তাদের মধ্য থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রিকেটার বের হয়ে আসতে পারে।’ তিনি সংস্থার এ ধরনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এসেজ মেজরটিলা সানরাইজ বালুচরকে ৬৫ রানে পরাজিত করে। প্রথমে এসেজ মেজরটিলা ব্যাট করে  নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করে। জবাবে সানরাইজ বালুচর ৮২ রানে অলআউট হয়। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ৪৪ রান করা ইমরান।

ম্যাচে আম্পায়ার নাসিম উদ্দিন ও রিপন দেবনাথ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন এমদাদ, সুজন, সাইদুল, রুমন, ঝান্টু প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে