সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা দক্ষিণ পাড়া নিবাসী ডা. জামাল আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা ২৫ জানুয়ারি বুধবার বাদ এশা তুরুকখলা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন দক্ষিণ পাড়া মসজিদের ইমাম হাফিজ আহম।
মরহুম ডা. জামাল আহমদের জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরহুমার লাশ পারিবারিক গুরুস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় মরহুমের ছেলে ডা. রেদোয়ান রাব্বানী রাতুল কৃতজ্ঞতা প্রকাশ করে পিতার জন্য জন্য দোয়া চেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




