এয়ারলাইনস ক্লাব অব সিলেটের ফ্যামেলি ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরতলীর সাহেব বাজারে ট্রি-টপ এডভেঞ্চার ফার্মে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়।


এতে উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার শিপার আহমদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইনচার্জ মো. শিশির, এয়ারলাইনস ক্লাব অব সিলেটের সভাপতি হামেদ বিন হানিফ, ট্রি-টপ এডভেঞ্চার ফার্মের সত্ত্বাধিকারী ময়নুল ইসলাম এবং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরহাদ আহমেদ চৌধুরী। ফ্যামেলি ডে-তে ক্লাবের সাবেক নেতৃবৃন্দ এবং সকল সদস্যদের পরিবার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল র‍্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ছিল ইউএস বাংলা এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল রিটার্ন টিকেট, দ্বিতীয় পুরস্কার ছিল নভোএয়ারের সৌজন্যে ঢাকা-কলকাতা-ঢাকা কাপল রিটার্ন টিকেট, তৃতীয় পুরস্কার ছিল এয়ার এস্ট্রার সৌজন্যে সিলেট-ঢাকা-সিলেট কাপল রিটার্ন টিকেট।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১