মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে রানী এলিজাবেথ আন্তজার্তিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

 


শনিবার সন্ধ্যায় ক্যামডেন ইউ.কে. লণ্ডন এন্ড তারেক ব্রাদার্সের সৌজন্যে।

লন্ডন প্রবাসী মো. আবু বক্কর ফখরুল এর সার্বিক ব্যবস্থাপনায় টুর্ণামেন্টে ৩২টি দল অংশগ্রহণে এ খেলার উদ্বোধন হয়।

 

মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডর বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মকদ্দুছ আলী, মো. জয়নুল ইসলাম, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীন।

 

উদ্বোধনী খেলায় আনসার সাথী, পাইকপাড়া ২-০ সেটে রায়হান সাথী দত্তগ্রামকে পরাজিত করে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২৯