সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বর্ণমালার মিছিল ১লা ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় শুরু হবে।

 


বিগত বছরগুলোর ন্যায় মহান ভাষা আন্দোলনের মাস কে বরণ করতে বর্ণমালা শোভিত মিছিলটি সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বর্ণমালার মিছিল সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

 

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি (ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সকল শ্রেণী পেশার মানুষ কে মহান ভাষার মাস বরণে বর্ণমালার মিছিলে অংশ নিতে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২