ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ মঙ্গলবার , ১৮ মাঘ ১৪২৯, ৩১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ


৩১ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৪ (অধিবর্ষে ৩৩৫) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। – বায়রন


ঘটনাবলী

    ৬৫৯ - খারেজীদের বিরুদ্ধে নহরওয়া যুদ্ধ সংঘটিত হয়।
    ১৬০০ - ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়।
    ১৬০৬ - বৃটিশ সংসদ ভবন উড়িয়ে দেয়ার মূল ষড়যন্ত্রকারী গাই ফক্স আত্মহত্যা করেছিলো।
    ১৮৫৭ - রানি ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে পছন্দ করেন।
    ১৯০৯ - আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়।
    ১৯৪৩ - সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে।
    ১৯৪৪ - হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৯৫০ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা দেন।
    ১৯৫২ - মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন।
    ১৯৬৩ - ময়ূরকে ভারতের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়।
    ১৯৬৮ - নাউরু স্বাধীনতা লাভ করে।
    ১৯৭২ - ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি এবং নিউজিল্যান্ড।
    ১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী ১৫ বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন।
    ১৯৮৩ - নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।
    ১৯৯৯ - সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়।
    ১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন।
    ১৯৯৬ - শ্রীলঙ্কার কলোম্বতে বিস্ফোরকে ভরপুর একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে। এ বিস্ফোরণে প্রায় ৮৬ জনের মৃত্যু ঘটে ও ১৪শ জন আহত হয়।
    ২০০০ - প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট-২৬১ দূর্ঘটনার শিকার হয়। বিমানের ৮৮ জন যাত্রীর সলিল সমাধি হয়।
    ২০১০ - অ্যাভাটার সারাবিশ্বে $২ বিলিয়ন ডলার আয় করে।
    ২০১২ - টয়োটা করোলা ৩৭ মিলিয়ন গাড়ি বিক্রি করে ইতিহাসে সবোর্চ্চ বিক্রিত গাড়ির রেকর্ড অর্জন করে।

জন্ম

    ১৭৬৯ - ফরাসি নভোচারী আন্দ্রে-জ্যাকুয়াস গার্নেরিন।
    ১৮৪৭ - বাঙ্গালি সাহিত্যিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক ব্রাহ্মধর্ম প্রচারক শিবনাথ শাস্ত্রী(মৃ.৩০/০৯/১৯১৯)
    ১৮৬৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস ।(মৃ.০২/০৪/১৯২৮)
    ১৮৮১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ আর্ভিং ল্যাংমিউয়র।
    ১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ আলভা মাইরডাল।
    ১৯০৪ - মুহম্মদ মনসুর উদ্দিন, বাংলাদেশী লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ।
    ১৯২১ - আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি।
    ১৯২৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ রুডল্‌ফ ম্যোসবাউয়ার।
    ১৯৩৫ -
        রূদ্রপ্রসাদ সেনগুপ্ত ভারতের বাঙালি অভিনেতা ও নাট্য পরিচালক।
        নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক কেন্‌জাবুরো ওহয়ে।
    ১৯৪২ - ইতালিয়ান অভিনেত্রী ডানিলা বিয়াঞ্ছি।
    ১৯৪৫ - অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।
    ১৯৭৮ - ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্তা।
    ১৯৮৫ - নাফিস ইকবাল, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

    ১৫৬১ - মোঘল সেনাপতি বৈরাম খাঁ।
    ১৯৩৩ - ইংরেজ সাহিত্যিক জন গলসওর্থাদি।
    ১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ওয়াইএমসিএ নেতা জন মট।
    ১৯৬৮ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। (জ. ১৮৯০)
    ১৯৭২ - নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুর।
    ১৯৭৩ - নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ রাগ্নার ফ্রিসচ্‌।
    ১৯৭৪ - স্যামুয়েল গোল্ডউইন, পোলীয় মার্কিন চলচ্চিত্র প্রযোজক। (জ. ১৮৭৯)
    ২০০৪ - সুরাইয়া জামাল শেখ ঊনিশ শতকের ভারতীয় চলচ্চিত্রের গায়ক এবং অভিনেত্রী।(জ.১৫/০৬/১৯২৯)
    ২০০৭ - আমেরিকান অভিনেতা লি বেরগেরে।
    ২০১২ - সিদ্দিকা কবীর, বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ। (জ. ১৯৩১)
    ২০১৪ - আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার জোনস।