কেক কেটে ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নতমানের খাবার খাইয়ে সিলেটে উদযাপন করা হয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন।
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার ১০টি মাদ্রাসার প্রায় ৫ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ানো হয়।
.jpg)
এছাড়া সোমবার রাতে সিলেটের সাংবাদিক সমাজের উদ্যোগে জন্মদিনের কেক কাটা হয়।
উন্নতমানের খাবার পেয়ে এতিম শিক্ষার্থীদের চোখেমুখে ছিল খুশির ঝিলিক। খাবার খেয়ে শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপের এমডি’র সুস্থতা, দীর্ঘায়ূ ও আরও সফলতা কামনা করে দোয়া করেন।
মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় খাবার রান্নার কাজ। দুপুরের মধ্যে নগরীর জামেয়া ক্কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদ্রাসা, জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রহ.) মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া ফরিদাবাদ মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা, মাদ্রাসাতুল বানাত বারুতখানা ও এতিমখানা, জামেয়া হুসাইনিয়া নয়াসড়ক মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া গাউসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া তালিমুল কোরআন গোটাটিকর মাদ্রাসা ও এতিমখানা ও জামেয়া মুফতি আবুল কালাম যাকারিয়া (রহ.) মাদ্রাসা ও এতিমখানার পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য খাবার পৌঁছে দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের এমডি’র পক্ষ থেকে পাঠানো খাবার পেয়ে দারুণ আনন্দিত ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদ্রাসাগুলোতে খাবার বিতরণ শেষে প্রতিটি মাদ্রাসায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ূ ও সুস্থ জীবন কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের আরো সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া শেষে জামেয়া ক্কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি মো. মুহিব্বুল হক নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘বসুন্ধরা গ্রুপের কার্যক্রম সবসময় প্রশংসনীয়। তারা দেশ ও মানুষের জন্য অনেক কাজ করছেন। গেল বন্যার সময় তারা সিলেটের অসহায় মানুষদের জন্য প্রচুর ত্রাণ পাঠিয়ে সহায়তা করেছেন। আল্লাহ আনভীর সাহেবের আরও মঙ্গল করুন। তাকে নেক হায়াত দান করুন।’
এদিকে, গত সোমবার রাতে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সাংবাদিক সমানের উদ্যোগে কেক কাটা হয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘ঈর্ষণীয় ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি দেশের গণমাধ্যম ও ক্রীড়াক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ অনন্য অবদান রেখে চলেছে। গণমাধ্যমে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বসুন্ধরার এমডি মানবিক মানুষ হিসেবে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। সাংবাদিকদের কল্যানেও তার ভূমিকা প্রশংসিত।
কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আল-আজাদ।
.jpg)
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক আনন্দ সরকার, কালেরকন্ঠ’র নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল, নিউজ টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি সৈয়দ রাসেল, বাংলানিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক সুটন সিংহ, সিলেটভিউ২৪ডটকম’র নিউজ ইনচার্জ রেজাউল হক ডালিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, বাংলানিউজ টুয়েন্টিফোর আলোকচিত্র সাংবাদিক মাহমুদ হোসেইন, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার সুব্রত দাস, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের কোষাধ্যক্ষ শফি আহমদ, চৈতন্য প্রকাশনের প্রকাশ রাজীব চৌধুরী, ডেইলি বাংলাদেশ পোস্টের সিলেট প্রতিনিধি নাজাত আহমদ পুরকায়স্থ, কবি হাসান আওরঙ্গজেব ও দৈনিক জাগ্রত সিলেটের মিজানুর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৪




