সিলেট মহানগরীর সুরমা মার্কেটে শাহিন বিরিয়ানি হাউজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালের দিকে এই ঘটনা ঘটে। এসময় কর্মচারীদের মারধর এবং নগদ ৫০ হাজার টাকা লুটেরও অভিযোগ করা হয়।

 


মার্কেট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মহানগরীর সুরমা মার্কেটের সামনে শাহিন বিরিয়ানি হাউজ নামের প্রতিষ্ঠানটি দীঘদিন ধরে 
দোকানে সামনে তাদের বিভিন্ন জিনিসপত্র রাখত। এতে মার্কেটে অন্যান্য ব্যবসায়ীদের সমস্যা হয় এমন অভিযোগ এনে এগুলো সরিয়ে নিতে বলে একই মার্কেটের ব্যবসায়ী ও জমিদার গোলাম আলী ও তার ছেলে জসিম আলী। এ নিয়ে বিভিন্ন সময় মার্কেট কর্তৃপক্ষ মিটিংও করে।

কিন্তু মঙ্গলবার বিকালে হঠাৎ করেই গোলাম আলী ও তার ছেলে জসিম আলী শাহিন বিরিয়ানি হাউজের জিনিসপত্র ভাংচুর করে এবং বাহিরে ফেলেদেয়। প্রতিষ্ঠানের মালিকের ছোটভাই ফাহিম কাওছার ও কারিগর কয়েছ আহমেদকে মারধর করা হায়।

পরে ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসে কল দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

 

শাহিন বিরিয়ানি হাউজ স্বত্বাধিকারী শাহিন আহমেদ জানান, কোন ধরনের উস্কানি ছাড়াই মার্কেটের ব্যবসায়ী ও জমিদার গোলাম আলী ও তার ছেলে জসিম আলী দোকান ভাংচুর করে। এসময় দোকান থেকে নগন ৫০ হাজার টাকাও লুট হয়। এ বিষয়ে কতোয়ালী থাকান লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে কথা বলেতে গোলাম আলীর সাথে মুঠোফোনে যাগাযোগ করাহলে তাকে পাওয়া যায়নি।
 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৩