আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত স্পোর্টস উইকের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার বেলা ১টায় নগরীর শাহী ঈদগাহে অবস্থিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রক্টর ও সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ চঞ্চল, সিইসি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আব্দুল আউয়াল আনসারী, ইইই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মাহমুদুল আলম মিয়া, ইংরেজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিজকা এবং এপ্লাইড হেলথ এন্ড নিউট্রেশন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. হোসাইন আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী শয়ন কুমার দেব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট এবং ইইই ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফাইয়াজ হোসেন শাহী।
উল্লেখ্য, স্পোর্টস উইকের স্পন্সর ছিল রয়্যাল এব্রোড স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম এবং মিডিয়া পার্টনার ছিল সিলেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম সিলেটভিউ ২৪.কম।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬




