হবিগঞ্জে মাধবপুরে পৌরসভার ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

 


বুধবার সকালে পৌরশহরের ১নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাই আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল (বায়োমেট্রিক) হাজিরা মেশিন স্থাপনের শুভ-উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা শিক্ষা অফিসার মো. ছিদ্দিকুর রহমান, অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, পৌরসভার ৬টি বিদ্যালয়ের সকল ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকসহ অভিভাবকরা  এসময় উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১০