ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের মাস। এ মাসেই আমরা আমাদের প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদা দানের জন্য লড়াই করেছিলাম।মহান ভাষার এ মাসকে বরণ করে নিতে মুরারিচাঁদ কলেজ, সিলেটের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ আয়োজন করে বর্ণমালার মিছিল।

১লা ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফুল কবীর, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোছাম্মৎ জেবিন আক্তার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুল হামিদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ তোফায়েল আহাম্মদ, উদ্ভিদবিঞ্জান বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম, রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায় শুভ। থিয়েটার মুরারিচাঁদ'র সভাপতি উষা কান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক রিংকু মালাকার সহ থিয়েটার কর্মীদের সাথে উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


কলেজ ক্যাম্পাস ঘুরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে মিছিল সমাপ্ত হয়। শেষে শহিদ মিনারে কবিতা, গান পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ'র শিল্পীরা।
 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১