সিলেটে চলমান বোরো ধানের বালাই ব্যবস্থাপনা এবং বালাইনাশকের নিরাপদ বব্যবহার শীর্ষক মাতবিনিমত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 


কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মোঃ মোশাররফ হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট অঞ্চলের উপপরিচালক, ড. মোঃ কাজী মজিবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ডিএই এর জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, তেল জাতীয় ফসলের মনিটরিং অফিসার মোহাম্মদ জালাল উদ্দীন সরকার,  মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপপরিচালক (পিপি)  জনাব মোহাম্মদ আনিসুজ্জামান।

 

মতবিনিময় সভায় চলমান বোরো মৌসুমে কীটনাশক ব্যবহার এবং নিরাপদ উপায়ে কীটনাশক ব্যবহারের বিষয়ে উপরে আলোচনা করা হয় এবং কৃষক পর্যায়ে তা বাস্তবায়ন এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসময় বক্তারা বলেন, সরকারের উদ্দেশ্য কৃষকের মুখে হাসি ফোটানো, সরকারের লক্ষ হচ্ছে খাদ্য উৎপাদন করা। সে লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। সিলেটের কৃষিক্ষাত অনেক পিছিয়ে আছে। ফসল উৎপাদন বৃদ্ধির জন্য পতিত জমি ব্যবহার করা হচ্ছে। ভাল ফলনের জন্য জমির উর্বরতা ও গুনগত মান ঠিক রাখতে হবে। আর তাই কীটনাশকে যথাযথ ব্যবহার করা দরকার। লাইসেন্স ছাড়া কীটনাশক ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাইসেন্স বিহীন কীটনাশক এবং মেয়াদ উত্তির্ন কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আর সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

 

অনুষ্ঠানে  সিলেট জেলার সকল উপজেলার  উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধি, পাইকারী কীটনাশক বিক্রেতা সহ বিভিন্ন কীটনাশক বিক্রেতা উপস্থিত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৬