সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা মার্কার সমর্থন প্রত্যাশী উপজেলা তাঁতীলীগের আহবায়ক ও সমাজসেবক আতিকুর রহমান মিঠু বলেছেন, ‘আমি সুদূর অতীত থেকে এখনো আপনাদের কাছে আছি। ভবিষ্যতেও থাকবো।

তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পাবেন বলে আশাবাদী।


বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে ফেঞ্চুগঞ্জ ইসলাম বাজারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করে বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিলে আমি নির্বাচন করবো এবং আপনাদের প্রত্যাশা পূরনে সচেষ্ট থাকবো।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এই ইউনিয়নে সেবার পরিধি বৃদ্ধি হবে। ইউনিয়নবাসীর সুখে দুঃখে সবসময় পাশে থাকবো।’

মতবাদ সভায় শালিসি ব্যক্তিত্ব হাজী আমরিস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মস্তাক আহমেদ, প্রবীন সালিশি ব্যক্তিত্ব তোতা মিয়া, মাসুদ আহমেদ, ইউপি সদস্য আব্দুল কালাম,সমাজকর্মী আল আমিন রাসেল প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি