সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের উদ্দোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।

 


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ও সহকারী শিক্ষক আজিজুর রহমানের যৌথ পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।

 

স্বাগত বক্তব্য রাখেন- তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনজের আহমদ চৌধুরী, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মতিন, মখলিছ উদ্দিন, অভিভাবক সদস্য মখলিছুর রহমান, সেনাবাহিনীর সদস্য জিয়া উর রহমান।

 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-০৬