সিলেট জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর যুবদলের অন্যতম যুবনেতা সাইফুল ইসলাম’র গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মামলা ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমাতে পারবে না। যুবনেতা সাইফুল ইসলাম এর গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১১