শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'হাল্ট প্রাইজ আইডিয়া জেনারেশন এন্ড ইনফো সেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার সিডনির হেমেস্পিয়ারের একাউন্টেন্ট আনাম লস্কর। সেমিনারে হাল্ট প্রাইজের প্রতিযোগিতার বিভিন্ন দিক ও এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।
হাল্ট প্রাইজ ২০২৩ এর প্রতিযোগিতার বিষয় হচ্ছে 'রি-ডিজাইনিং ফ্যাশন'। এতে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তৈরির মাধ্যমে অংশগ্রহণ করা যাবে বলে সংশ্লিষ্টরা জানান। সেমিনারে এই আইডিয়া কিভাবে জেনারেট করা যায় সেই বিষয়টি ফোকাস করেন প্রধান আলোচক।
আলোচক আনাম লস্কর বলেন, পরিবর্তনশীল এই বিশ্বে এখন ইনোভেটিভ আইডিয়া মাধ্যমে প্রতিযোগিতার অংশ নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। ক্রিয়েটিভ আইডিয়াই বিশ্বের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন করছে।
'হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় 'কেন অংশগ্রহণ করবেন?' এ বিষয়ে আনাম লস্কর বলেন, প্রথম কারণ হচ্ছে আইডেন্টিটি। কারণ হাল্ট প্রাইজ হচ্ছে স্বীকৃতপ্রাপ্ত একটি গ্লোভাল প্রতিষ্ঠান। বিশ্বের উন্নত দেশেও হাল্ট প্রাইজ কাজ করছে।
''এছাড়া হাল্ট প্রাইজে অংশ নিয়ে আপনি একটি স্বীকৃতি পাবেন। তাছাড়া আপনার মানুষের সঙ্গে নেটওয়ার্কিং ভালো হবে। এবং আপনি একজন আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন।''
তিনি আরো বলেন, আইডিয়া জেনারেট করলেই হবে না; সেই আইডিয়া ট্রান্সফরমেটিভ (স্থানান্তর) করার সুযোগ থাকতে হবে। এমন কোনো আইডিয়া নেওয়া যাবেনা, যেটা টেকনোজিক্যাল উন্নয়ন কিংবা পরিবর্তনশীল বিশ্বে কাজে না লাগে।
"এছাড়া সেই আইডিয়ার একটি প্রভাব থাকতে হবে; এর মানে আইডিয়া জেনারেট করে এটার প্রয়োগ থাকতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে।'' তাছাড়া সেই আইডিয়া টেকসই হতে হবে বলে জানান আনাম।
সেমিনারে আফসানা ইসলাম শিফা ও তৌকির-উয-জামানের সঞ্চলনায় আরও বক্তব্য দেন অথল্যাবের প্রতিনিধি ফাইজুস সালেহীন ও হাল্ট প্রাইজ সাস্টের ডিরেক্টর সাকিব হাসান রাসেল। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সফটওয়্যার ভিত্তিক প্রতিষ্ঠান 'অথল্যাব'।
ক্যাম্পাসে কবে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা? হাল্ট প্রাইজ সাস্টের ডিরেক্টর সাকিব হাসান রাসেল জানান, ক্যাম্পাসে হাল্টের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আগামী ৪ ফেব্রয়ারি পর্যন্ত করা যাবে। আইডিয়া সবমিট করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত; সেমিফাইনালের টিম বাছাই ১৪ ফেব্রয়ারি; সেমি ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি এবং ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে বলে জানান সাকিব।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ নাজাত-১৭




