বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ৪ ফেব্রুয়ারি ঐতিহাসিক রেজিস্টারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। সমাবেশকে কেন্দ্র করে শুধু জাতীয়তাবাদী শক্তি নয়, গণতন্ত্রকামী সিলেটবাসীর মধ্যে প্রানচাঞ্চল্যের সূচনা হয়েছে। সিলেটবাসী সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে সমাবেশ সফলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গণসমাবেশ সফল করতে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।
তিনি বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৪ ফেব্রæয়ারীর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়েরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু ও সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী ও আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা মঈনুল ইসলাম খান সায়েক, রানা মিয়া, টুনু মিয়া, মিলু আহমদ, নুরুল আলম, ডা. খান, নজরুল ইসলাম সুইট, মিলাদ আহমদ ও মুহিবুর রশিদ।
উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে মিনহাজ পাঠান, আমির হোসেন, জি.এম বাপ্পী, এমাদ আহমদ চৌধুরী, করুনাময় সিংহ, জাহেদ আহমদ, তারেক আহমদ, আলী আহমদ আলম, জামিল আহমদ, জাকির আহমদ, আব্দুস সালাম টিপু, আব্দুল করিম জোনাক, নুরুল হক রাজু, আব্দুস সামাদ লস্কর মুনিম, রাশেদুর রহমান রাশেদ, সামাদ খান, জাহাঙ্গীর আলম জনি ও শাহিন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৮




