সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা উদ্দেশ্যে উড়াল দেয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী বিমানের চাকা ফাটার ঘটনার পরে ওসমানীতে বন্ধ ছিল বিমান চলাচল। বন্ধ হওয়া ৪ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ওসমানীতে বিমান চলাচল। বিকাল ৩টা ৪২ মিনিটে রানওয়ে ক্লিয়ার হয়ে বলে জানায় বিমানবন্দর কর্তৃাপক্ষ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, দুপুর একটার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোইং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা ছিল। বিমানটি রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়। তবে বিকাল ৩টা ৪২ মিনিটে রানওয়ে ক্লিয়ার হয়। বর্তমানে ওসমানীতে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সিডিউল অনুযায়ী বিমান ছেড়ে যাচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৪




