সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী আবাসিক এলাকা সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদ পরিচালনা কমিটির ২৩-২৪ এর কার্যকরী কমিটি গঠন।

 


শুক্রবার বাদ জুমআ সবুজবাগ জামে মসজিদে কমিটি গঠন বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত মুরব্বিয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সামনে নতুন কমিটির ঘোষণা দেন সিলেটের ব্যবসায়ী সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদের প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা ব্যবসায়ী খায়রুল ইসলাম জুয়েল।

নবগঠিত সবুজবাগ আবাসিক এলাকার কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুমান, সহকারী সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক, সহকারী সেক্রেটারী রানা আহমদ ও আব্দুল আহাদ লস্কর।

 

এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন কামাল হোসেন, হুমায়ুন কবির সুবের, কাজী আরিফ, সামাদ মিয়া, মঈন উদ্দিন খান ও জাহাঙ্গীর হোসেন।

নবগঠিত সবুজবাগ আবাসিক এলাকার মসজিদ কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন ডা: হেলাল উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারী আব্দুস শাকুর, ক্যাশিয়ার সইব উদ্দিন, সহকারি ক্যাশিয়ার শামীম আহমেদ।

 

সদস্য নির্বাচিত হয়েছেন গৌস উদ্দিন, জাহিদুল হক, মস্তাক আহমদ খাঁন সাজু, ফারুক মিয়া, আনোয়ার কবির টিপু ও আব্দুল করিম।

 

সভায় দিকনির্দেশনামূলক বক্ত্যবে প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান বলেন, এলাকা ও মসজিদ দুটি গুরত্বপূর্ন কমিটি গঠন হয়েছে। আশাকরি সবাই মিলেমিশে সবুজবাগ আবাসিক এলাকা ও মসজিদের উন্নয়নে মিলেমিশে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করি।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২