খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, খেলাফত মজলিস কল্যাণ কর ও একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্রে প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার পাবে কৃষক তার নেজ্য দাম পাবে , অসহায় মেহনতী মানুষ দুবেলা শান্তিতে দুমোটো ভাত খেতে পারবে, আমরা সেই সোনার বাংলাদেশ গড়েতুলতে চাই , এজন্য আপনাদের সঠিক নেতৃত্বের হাতে দেশকে তুলে দিতে হবে ।

তিনি শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে ইউনিয়নে খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে উপরুক্ত  কথাগুলো বলেন। মোগলাবাজার ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ হোসাইন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন , বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস রিয়াদ মহানগর এর সভাপতি মাওলানা আবুল হোসাইন , সিলেট জেলা খেলাফত মজলিসের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ , দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মতিউল ইসলাম মতিন , সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদাল , যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলেমান আহমদ ,মাওলানা এনামুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৪