দক্ষিণ সুরমার সিলাম কলাবাগান এলাকায় নবারুন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘জননী সমাজকল্যাণ ও ক্রীড়া সংস্থা’ আয়োজিত ‘৪র্থ জননী কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপত্বিতে ও কামরান হোসেন দ্বারা'র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
প্রধান বক্তা হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ও ক্রীড়ানুরাগী হোস্টিংস বেঙ্গলি ফোরাম ইউকে’র সাধারণ সম্পাদক শিবলু সাদিক।
.jpeg)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড মেম্বার ময়নুল ইসলাম, কলাবাগান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবের আহমদ, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মো. জাকিরুল ইসলাম লায়েক, আহমদ মুক্তার, কামরুল ইসলাম দিপু প্রমুখ।
খেলায় মঞ্জলাল যুবসমাজকে ট্রাইবেকারে ৬/ ৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাওসার একাদশ চরমোহাম্মদপুর।
খেলায় সার্বিক সহযোগিতা করেন ‘জননী সমাজকল্যাণ ও ক্রীড়া সংস্থা’ সভাপতি ফখরুল ইসলাম, সমন্বয়ক সিদ্দিকুর রহমান ফয়েজ, ক্রীড়া সম্পাদক শানুর আহমদ এবং সদস্য জিয়ান, শানুর সৈয়দ আলী আকবর, নজরুল ও জাকের।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




