সিলেট নগরির ২৯নং ওয়ার্ডের বৃহত্তর লাউয়াই গ্রাম পঞ্চায়েত কমিটি পুনঃগঠন করা হয়েছে। গত (৩ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গ্রামের ৫ পাড়ার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

এতে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সভাপতি এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।


বিশ্বপর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং গোলাম হাদী ছয়ফুলের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় গঠিত কমিটির অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে আলহাজ্ব মোহাম্মদ খসরু, ডা. মিফতাউল হোসেন সুইট ও আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর ও নজমুল ইসলাম খসরু, অর্থ সম্পাদক পদে আক্কাছ উদ্দিন আক্কাই এবং নির্বাহী সদস্য পদে আলহাজ্ব আব্দুস ছত্তার, মতিউর রহমান মতি, আলী আহমেদ খান, আব্দুস সালাম গয়াস, কামাল আহমদ, সেলিম আহমেদ, রাসেল মাহবুব, রিজ্জাদ আহমদ, মিজানুর রহমান শাহীন, লোকমান হোসেন ও শামীম আহমেদ মনোনীত করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত কমিটি আগামী ৫ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। আগামী ২৪ ফেব্রুয়ারি নবগঠিত লাউয়াই পঞ্চায়েত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে গ্রামের বর্ষীয়ান ব্যক্তিত্বদের সমন্বয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টামন্ডলী গঠন করা হয়। 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৯