ওসমানীনগর উপজেলা প্রেক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা।

 


সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানার পরিচালনায়  অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেক্লাবের নব-নির্বাচিত সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকী, সহ-সাধারণ সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক রায়হান আহমদ, কার্য নির্বাহী সদস্য উজ্জ্বল ধর, কয়েছ আহমদ, আবু হানিফা, সদস্য জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, ফয়ছল আহমদ, মলয় চক্রবর্তী, এমদাদ খান প্রমূখ।
 

সভায় এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ব্যাপক অবদানের কথা উল্যেখ করে সর্বক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা।
 

একই সাথে সংবাদ পরিবেশনের জন্য তথ্য সহযোগিতা কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
 


সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১২