সিলেটে শিবিরের ৮ নেতাকর্মী আটকের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুরাতন নাশকতা মামলায় তাদের সংশ্লিষ্টতার আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) তাদের আদালতে তোলা হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
মোহাম্মদ আলী মাহমুদ জানা, দক্ষিণ সুরমা থেকে শিবিরের ৮ নেতাকর্মী আটকের ঘটনায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। তবে শিবিরের পুরাতন নাশকতা মামলায় তাদের সংশ্লিষ্টতার আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, সিলেট মহানগরে মিছিল থেকে ফেরার পথে ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার হাদারপাড় এলাকার আব্দুল রশিদের ছেলে ফোরকান আহমদ, একই উপজেলার কুলাসাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম সিদ্দিকী, বাঘারপাড় এলাকার তেরাব আলীর ছেলে আবু সুফিয়ান সোহাগ, পশ্চিম বাঘারপাড়ের আব্দুল আল নাসিরের ছেলে মদিনাতুল মনোয়ার, দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুল এলাকার মো. আশিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, চৌমুহনী বাজার এলাকার মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার তাহির রহমানের ছেলে ইয়াসিন আহমদ, একই এলাকার তাজ উদ্দিনের ছেলে মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল্লাহ।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০২




