ফাইল ছবি

সিলেট মাহানগরীতে যানজটে নাকাল নগরবাসী। প্রায় প্রতিদিনই নগরীরর ব্যস্ততম সরকগুলোতে যানজট লেগে থাকে। রাস্তায় দীর্ঘক্ষণ মানুষকে আটকে থাকতে হচ্ছে। একাধিক এলাকায় যান চলাচল স্থবির হয়ে থাকতে দেখা যাচ্ছে। যার ফলে নগরবাসীকে দিনরাত যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে।
 

সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়া, পর্যটকদের আগমন, উন্নয়নের জন্য রাস্তাঘাটের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি ও পাড়া-মহল্লার অপ্রশস্ত রাস্তায় যানজটের মূল কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
 


বিশেষ করে যানজটে সীমাহীন ভোগান্তিতে পড়েতে হচ্ছে অফিসগামী কর্মজীবী, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা। দীর্ঘসময় যানজটে আটকে থেকে অনেক সময় হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকে।
 

নগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুরমা মার্কেট, লামাবাজার, কাজলশাহ, মদিনা মার্কেট, নাইওরপুল, সোবহানীঘাট, ধোপাদিঘির পাড়, শিবগঞ্জ, উপশহর, মহাজনপট্টি, কালীঘাট, সিটি পয়েন্ট, কদমতলী এলাকায় তীব্র যানজটে যান চলাচল স্থবির হয়ে আছে। সকাল থেকেই থেমে থেমে এসব এলাকায় যানজট হচ্ছে। এতে নগরবাসীকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে।
 

কবির নামের এক সিএনজি চালক বলেন, বন্দরবাজার থেকে যাত্রী নিয়ে আম্বরখানা যাচ্ছিলেন তিনি। কিন্তু চৌহাট্টা আসরা পর ১৫ থেকে ২০ মিনিটি জ্যামে আটকে থাকতে হয়েছে। তরপর আবার দরগাগেইটে জ্যামে পরতে হয়েছে।
 

তিনি বলেন, সর্বোচ্চ ১৫ মিনিটের রাস্তা এসেছি ৪৫ মিনিটে। নগরীতে গাড়ি এতটাই বেড়েগেছে যার কারনে প্রতিটা পয়েন্টে যানজট লেগেই থাকে।
 

শিবগঞ্জের বাসিন্দা কবির জানান, জিন্দাবাজারের উদ্দেশ্যে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য বেরিয়েছেন। কিন্তু ১৫ মিনিটেরও বেশি সময় ধরে মিরাবাজারর আটকে আছেন। এনমিতেই অপ্রশস্ত রাস্তা, তার উপর রাস্তায় কোন শৃঙ্খলা নেই।
 

মদিনা মার্কেট বাসিন্দা মুহিত জানান, জরুরি কাজে সুবিদবাজর যাবেন তিনি। কিন্তু পাঠানটুলা পয়েন্ট থেকে গাড়ির দীর্ঘ লাইন। এই রোডে সবসময় যানজট লেগেই থাকে, তার উপর সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি করছে। যার ফলে এই যানজট আরো তীব্র হচ্ছে।
 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, বছরের এই সময়টিতে এমনিতেই সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। সিলেট পর্যটন নগরী হওয়া কারনে বছরের শুরুর দিকে সিলেটে প্রচুর পর্যটক আসেন। যার ফলে বর্তমান সময়ে কিছু কিছু স্থানে যানজট সৃষ্টি হচ্ছে।
 

মহানগরীর বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের ড্রেনেজ কাজ চলমান থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। নগরের যানবাহনের সংখ্যার তুলনায় রাস্তা অপর্যাপ্ত। শহরের কিছু স্থানের রাস্তা সংকীর্ণ। এছাড়া জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতার অভাব থাকায় অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে।
 

আবদুল ওয়াহাব আরো বলেন, মহানগরীতে জনসংখ্যা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুন। সে অনুযায়ী আমাদের জনবল বাড়েনি। তবে এই জনবল নিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।
 


সিলেটভিউ২৪ডটকম/নাজাত/এসডি-২৮