উন্নত স্যানিটেশন, টিউবওয়েল, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে দিনব্যাপী জলবায়ু সংকটে পূর্ণবাসন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে ও এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) ফিল্ড ফেসিলিটেটর জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) প্রোগ্রাম ডিরেক্টর আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ রোকুনুজ্জামান, ইউপি সচিব শামছুল আলম, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সমাজসেবক আব্দুল করিম, ইউপি সদস্য মোশারফ ফরাজী, আব্দুর রউফ, জামাল উদ্দিন, মোঃ মাসুদ, আহসান উদ্দিন, আব্দুল হামিদ, শাহজাহান, মনির উদ্দিন, মোঃ হাসান, জোছনা রায়, শেফালী বেগম, প্রজেক্ট ম্যানেজার কামরুজ্জামান, ডাঃ প্রিয়াংকা চাকমা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সোহেল রানা, ফিল্ড ফেসিলিটেটর নির্মল বাড়ৈ, সৃজন চাকমা প্রমুখ।
এনজিও সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) প্রোগ্রাম ডিরেক্টর আশিকুর রহমান বলেছেন, গেলবছর স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার অধিক ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে ইরা সংস্থার মাধ্যমে উন্নতমানের স্যানিটেশন, টিউবওয়েল, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য উপস্থিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্ব স্ব ওয়ার্ডের জনগনকে সচেতনমূলক পরামর্শ প্রদান করুন। তাই এ সংস্থাটি ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে আগামি এক বছর উন্নয়নমূলক কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/ তাজুল/ নাজাত-০৬




