প্রতিকী ছবি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান আটক করা হয়েছে।
 

বিজিবি সুত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকায় ৪৮ বিজিবি'র শ্রীপুর ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় আইফোন, শাওমী, ওয়ানপ্লাস ব্যান্ডের ১৯৪ টি মোবাইল ফোন আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।
 


স্থানীয়রা জানান, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর, আলুবাগান, মোকামপুঞ্জি ও খড়মপুর দিয়ে প্রতিদিন হাজার হাজার ভারতী মহিষ, কসমেট্রিক্স, মোবাইল হ্যান্ডসেট পাচার হয়ে আসছে।
 

স্থানীয় বাসিন্ধা জিয়াউল হক, নূর মোহাম্মদ, স্যাম্পল, জামখাসিয়া জানান, বিজিবি'র সোর্সম্যান নামে পরিচিত বাহিনী সদস্যরা বিজিবির নামে মোটা অংকের লাইনের টাকা উত্তোলন করে আসছে। যারা লাইন সটিক ভাবে দিয়ে আসে তাদের মালামাল আটক হয় না। লাইনের টাকা নিয়ে সমস্যা হওয়ায় বিজিবি'র সোর্সের সংবাদের ভিত্তিত্বে বহনকারীকে আটক না করে পরিত্যাক্ত দেখিয়ে ১৯৪টি ফোনের চালান আটক করা হয় যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। কিন্তু প্রতিদিন খড়মপুর, শ্রীপুর, আসামপাড়া, মোকামপুঞ্জি ও আলুবাগান দিয়ে মোবাইল হ্যান্ডসেট, কসমেট্রিক্স, বিভিন্ন ব্যান্ডের মদসহ ভারতীয় মহিষ এবং শ্রীপুর পাথর কোয়ারীর পাথর লোট হচ্ছে। কিন্ত কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
 

শ্রীপুর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন বলেন, বিজিবি টহল জোরদার। যার কারনে ভারতীয় মোবাইল সেটের চালনা আটক হয়েছে। আমাদের কোন সোর্স নেই। লোকজন অনেক কিছু বলতে পারে। কোয়ারীর পাথর আটক করে রাখা হয়েছে। প্রায় প্রতিদিন মহিষ আটক হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-২২