সিলেট নগরীর সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। দুর্বৃত্তরা ওই দুই যুবকের হাতে ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শাহপরাণ আবাসিক এলাকার ই বøকের ৩ নং রোডের মৃত আবু বক্কও চৌধুরীর ছেলে শাহরিয়ার চৌধুরী (৩০) ও একই এলাকার রউফ তালুকদারের ছেলে সোহান (৩০)।
জানা গেছে, বন্ধুর ভাইয়ের বিয়েতে অংশ নিতে শাহরিয়ার ও সোহান সুবিদবাজার এলাকায় যান। রাত ১০টার দিকে হঠাৎ করে কয়েকজন যুবক এসে তাদের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের হাতে ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল




