সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধামাইল গানের মাধ্যদিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এছাড়া শনিবার সকাল ১১ ঘটিকায় এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমিতে যুগান্তর স্বজন সমাবেশে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিরাই সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগান্তর দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন,করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন দাস,দিরাই সরকারি কলেজের প্রভাষক সন্দীপন দাস,দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন,দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল,সহকারী প্রধান শিক্ষক লালবাঁশী দাস,দিরাই প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরর্দার খেজুর,সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল,সাংগঠনিক সম্পাদক প্রশান্ত সাগর দাস,সংস্কৃতিকর্মী মুজিবুর রহমান,অসীম রায় চৌধুরী, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ,সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, সহ সভাপতি জীবন সূত্রধর,রুকনুজ্জামান জুহুরী,যুগ্ন সম্পাদক মহিবুর রহমান,তথ্য ও প্রচার সম্পাদক দীপংকর বণিক দিপু,শিক্ষক সদেশ তালুকদার,কবি নজরুল, ঝুটন সূত্রধর প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লুল/ইআ-১২




