সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নুমান বখত পলিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
 

এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
 


উল্লেখ, শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মতিউর রহমান ও জাতীয় পরিষদ সদস্য হিসেবে সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নাম ঘোষনা করা হয়।
 

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট  জাহাঙ্গীর কবির নানক।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪