ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ‘ডে নাইট ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে নগরীর বৃহত্তর বাগবাড়ী ও কাজলশাহ যুবসমাজ কর্তৃক আয়োজিত ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট মহানগর যুবলীগের ৯নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মো. সাদিকুর রহমান সোহাগের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদ নাহিদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারশ্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট সিটি কর্পোরেশনের ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এ লায়েক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট সালমা সুলতানা, সাজলু লস্কর, আখলাকুল করিম নেওয়াজ, রুপম আহমদ, সাদিক মিয়া, জামাল আহমদ, রুবেল আহমদ, তারেক আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫




