মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন অফিসের সম্মুখে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, মাহমুদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা পরিমল দাস, আলী নেওয়াজ, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জিন হোসেন, মুক্তাদির আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ, রাকিব হোসেন মারুফ, জিহাদ মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




