বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে  শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ  সংগঠন।
 

শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপি অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রতিটি ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


এদিকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলালের নেতৃত্বে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাসের নেতৃত্বে ডৌবাড়ী ইউনিয়নে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

এসময় উপস্থিত ছিলেন- ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলমের নেতৃত্বে পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করছেন। মধ্য জাফলং ইউনিয়নে শান্তি সমাবেশ অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতে গোয়াইনঘাট সদর ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক আফাজ উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে পূর্ব জাফলং ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরওয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে তোয়াকুল ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে রুস্তুমপুর ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে ফতেহপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দিরগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিনের নেতৃত্বে নন্দিরগাওঁ ইউনিয়নের সালুটিকর বাজারে মিছিল বের হয়। বিকেলে নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, সদস্য মোঃ নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল খালিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-২৮