সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক মরহুম আবু ঈসার স্মরণে টুকেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে টুকেরগাঁওয়ে অনুষ্ঠিত হয়।
নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, মরহুম আবু ঈসার একজন নিবেদিত প্রাণ সমাজসেবী ব্যক্তি ছিলেন। এলাকার হতদরিদ্র মানুষে পাশে তিনি সব সময় ছিলেন। সালিশ ব্যক্তি হিসেবে তিনি ন্যায় বিচার করেছেন। সে জন্য তিনি সবার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন। মেয়র আরিফ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
হাফিজ জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বাংলাদেশ বাসস সিলেটের ব্যুরো প্রধান মকসুদ আহমদ, রাজনীতিবিদ এ কে তারেক কালাম, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক আহমদ, এডভোকেট ফারুক আহমদ, আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস শুকুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, টুকেরবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ উদ্দিন, মাস্টার আব্দুল হান্নান, এনামুল হোসেন মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, আব্দুল মালেক মেম্বার, টুকেরবাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির সদস্য সচিব আব্দুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ, রশিদিয়া দাখিল মাদ্রসার সুপার ময়নুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন লাল, আখালিঘাট জামে মসজিদের মোতাওয়াল্লী আবুল কালাম, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জেলা যুবলীগ নেতা রেজাউল রহমান মুস্তাক, রাজনীতিবিদ ওয়ারিস আলী, আব্দুর রহমান, আলী হোসেন রাজা, জালালপুর ডিগ্রী কলেজের প্রভাষক নোমান আহমদ, টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সাধারণ সম্পাদক ফজল আহমদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক মুহিব আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন শাবি স্কুল এন্ড কলেজের প্রভাষক মরহুমের ছেলে মাছুম আহমদ।
মরহুম আবু ঈসার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জসিম উদ্দিন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২




