যে জিতবে, সবার আগে ফাইনালে যাবে সে। এমন পরিস্থিতির ম্যাচের নাম প্রথম কোয়ালিফায়ার। হারলে, অপেক্ষা করতে হবে আরও এক ম্যাচ। তবে বাড়তি বোঝার চাপ নিতে চান না কোনো অধিনায়কই। দুই দলেরই লক্ষ্য তাই জয় করে সবার আগে ফাইনাল নিশ্চিত করা।
বিপিএলের আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার এক নম্বর দল সিলেট স্ট্রাইকার্স ও তাদের পরে থাকা টানা নয় ম্যাচ জেতা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে যারা জিতবে, তারাই যাবে ফাইনালে। হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে মোকাবেলা করতে হবে।
তবে লড়াই নামার আগে টস ভাগ্যে হেরে গেছে সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ভাগ্য জয়ের পর শুরুতে নামছেন বল হাতে। ব্যাটিংয়ে নামবে মাশরাফীর সিলেট।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৮




