অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ করা হয়েছে। তিনি এই মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার-১) মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
ডা. শিশির রঞ্জন চক্রবর্তী অধ্যাপক ডা. মইনুল হকের স্থালাভিষিক্ত হচ্ছেন। ডা. মইনুল ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নিয়োগ পান। তিনি কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




