মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ১ নং ওয়ার্ডে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়েছে।
 

রবিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ১, ২, ৩ ওয়ার্ডের টিম প্রধান আবু আহমদ আনসারীর সভাপতিত্বে ও আবির হাসান মুহিন এবং ইবনে জাহান তানভীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
 


স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদের কোরআন তেলায়তের মধ্য দিয়ে সূচিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খাঁন।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, রুনু আহমদ, ওসমান হারুন পনি, আজিজ খান সজীব, দেওয়ান রেজা মজিদ, শফিকুল ইসলাম, সামাদ হোসেন, রাসেল আহমদ, ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বাইনুদ্দিন মিয়া ও সদস্য সচিব গুলশান আহমদ।
 

অনুষ্ঠানে পদপ্রত্যাশী প্রায় অর্ধশত নেতাকর্মীদের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরণ করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩