শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ১০ মিনিটে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে সকাল ১০টা ২৫ মিনিটে গোলচত্বর থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে মুক্তমঞ্চে ৩২তম বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটেন উপাচার্য।
শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান। তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফলেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলের জনগণ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। উপাচার্য আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগে। এ বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়েও ইতিবাচক ভ‚মিকা রাখছে। আগামীতে আমরা আন্তর্জাতিক পর্যায়েও সেরা হতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যভাবে কাজ করলে আমরা আরও এগিয়ে যাবো।
অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো.খায়রুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কবির হোসেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-০৯




