মাধবপুরে নোয়াপাড়া বাজারে ৩ টি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা করা হয়েছে।
 

মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনজুর আহ্সান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব এ অভিযান পরিচালনা করেন।
 


এ সময় নোয়াপাড়া বাজারে মায়ের দোয়া হোটেলসহ আরও দুটি মিষ্টি দোকানের মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরী করার দায়ে।
 


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-১৫