সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২২-২০২৩ টুনার্মেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ওয়ান্ডারর্স ক্লাব পরস্পর মুখোমুখি হবে।

টুনার্মেন্টের অন্য খেলাগুলোতে বৃহস্পতিবার বঙ্গবীর ওসমানী ক্রীড়াচক্র বনাম অনির্বাণ ক্রীড়াচক্র, ১৭ ফেব্রুয়ারি জিমখানা ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং বীর বিক্রম ইয়ামিন ক্রীড়াচক্র বনাম ইয়াং প্যাগাসাস ক্লাব, ১৮ ফেব্রুয়ারি এ্যাপলো-১১ ক্লাব বনাম অনির্বাণ ক্রীড়াচক্র এবং বঙ্গবীর ওসমানী ক্রীড়াচক্র বনাম ওয়ান্ডারর্স ক্লাব, ১৯ ফেব্রুয়ারি ইয়ুথ সেন্টার ক্লাব বনাম ইয়াং প্যাগাসাস ক্লাব এবং বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, ২০ ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম এ্যাপলো-১১ ক্লাব এবং অনির্বাণ ক্লাব বনাম ওয়ান্ডারর্স ক্লাব, ২১ ফেব্রুয়ারি জিমখানা ক্লাব বনাম ইয়ুথ সেন্টার ক্লাব এবং ইয়াং প্যাগাসাস ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। প্রতিদিন সকাল ৯টা থেকে খেলা শুরু হবে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০২