দেশের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা 'দৈনিক মানবজমিন' এর দুই যুগ পেরিয়ে তিন যুগে পর্দাপন উপলক্ষে তাহিরপুরে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ও ব্যবসায়ি বৃন্ধগণ অংশ নেন।
দৈনিক মানবজমিন প্রতিনিধি এম.এ রাজ্জাকের সভাপতিত্বে রজতজয়ন্তী উৎসবে কেক কাটা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাবরুল হাসান বাবলু, আবুল হোসেন, কামাল হোসেন রাফি, জাহাঙ্গীর আলম ভূইয়া, আবির হাসান- মানিক, সামসুল আলম আখঞ্জি টিটু, সৈকত হাসান, শফিকুল ইসলাম স্বাধীন, আবুল কাসেম, রুখন উদ্দিন, এম এ মান্নান, ইউপি সদস্য তোজাম্মিল হোসেন নাসরুম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-০৩




