সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ।

বুধবার সকালে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।


এসময় বিএনএ নেতৃবৃন্দ অধ্যক্ষ  ও উপাধ্যক্ষের সুস্থতা, দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষও বিএনএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে শুভেচ্ছা জ্ঞাপনকালে বিএনএ নেতৃবৃন্দ ও নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, নাজির আলম, আছমা বেগম, সীমা, জিয়াউর রহমান, এমায়েত আল আমিন, রুহুল আমিন, দিলু তালুকদার, মোহন আহমদ, অমিত হাসান, তকি আহমদ, ফাহিম আহমদ, সুরাইয়া বেগম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ