সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ।
 

বুধবার সকালে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়ে গিয়ে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।


এসময় বিএনএ নেতৃবৃন্দ অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সুস্থতা, দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষও বিএনএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
 

বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে শুভেচ্ছা জ্ঞাপনকালে বিএনএ নেতৃবৃন্দ ও নার্সিং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- আমিনুল ইসলাম, নাজির আলম, আছমা বেগম, সীমা, জিয়াউর রহমান, এমায়েত আল আমিন, রুহুল আমিন, দিলু তালুকদার, মোহন আহমদ, অমিত হাসান, তকি আহমদ, ফাহিম আহমদ, সুরাইয়া বেগম প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮