বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলে এসেছে শেষ প্রান্তে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই ম্যাচের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে এক কোটি। এর বাইরেও থাকছে বিভিন্ন আর্থিক পুরস্কার।
সিলেট স্ট্রাইকার্স যদি চ্যাম্পিয়ন হয়, তবে ২ কোটি টাকা নিশ্চিত।
টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য ৫ লাখ টাকা করে পুরস্কার রাখা হয়েছে। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




