সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঐদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে- শেখঘাটস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বীন ব্রীজ, নবাব রোড ও ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন রামের দিঘীর পার, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীর পাড়, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ. কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলি হাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ. ভাতালিয়া, কুয়ারপাড়া, লামাবাজার, রিকাবী বাজর, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশলাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুড়ী বস্তি, সুবিদ বাজার এলাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এ তথ্য জানান।


সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫