নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.)। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: ট্রেইনি, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট


ডিপার্টমেন্ট: প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট।

কাজের প্রকৃতি: ডেস্ক জব।

কাজের ধরন: ফুল টাইম।

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক পাস।

দায়িত্বসমূহ: সামাজিক যোগাযোগ মাধ্যমের (ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার) সর্বশেষ গতিধারা সম্পর্কে পর্যালোচনা/গবেষণা; সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করা (উদাহরণস্বরূপ: ইনস্টাগ্রাম পোস্ট ও ফেসবুক স্টোরি); ব্যবসায়িক লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি এবং বাস্তবায়ন করা; ইনস্টাগ্রামে নিজেদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করা; স্ট্র্যাটেজি তৈরি এবং বাস্তবায়ন করা; ওয়েব এডিটরিয়াল, মার্কেটিং, সেলস এবং নিউজ ডেস্কের মতো অন্যান্য টিমের সঙ্গে সমন্বিত হয়ে কাজ করা; ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে নতুন পরিকল্পনা এবং বাস্তবায়ন করা; সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিসমূহের ডিজাইন টুলস এবং অ্যাপ্লিকেশনস সম্পর্কে আপ-টু-ডেট থাকা; সোশ্যাল মিডিয়াতে আসা যাবতীয় প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেয়া এবং তথ্য দিয়ে ও নিয়ে সাহায্য করা।

অভিজ্ঞতা: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট) সম্পর্কে প্রয়োজনীয় ধারণা থাকা; অ্যাডোবি ফটোশপ সম্পর্কে অভিজ্ঞতা; বাংলায় কন্টেন্ট লেখা সম্পর্কে অভিজ্ঞতা; গুগোল অ্যানালিটিক্স, এস.ই.ও এবং কি ওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা থাকা; টিমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মনোভাব থাকা; রোস্টার মেনে ডিউটি এবং নাইট শিফটে কাজ করার মনোভাব থাকা।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে ৩টি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট-লাঞ্চ-স্ন্যাকস এবং ডিনার সুবিধা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি। 

কর্মস্থল: ঢাকা। 

পদের নাম: ডিজিটাল অ্যাড অপারেশন্স স্পেশালিস্ট

ডিপার্টমেন্ট: সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড সলিউশন

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-১৩


সূত্র : রাইজিংবিডি