সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় ০২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি এডভোকেট মি. অশোক পুরকায়স্থ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।
সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২৩ সনের ৭ কোটি ১১ লক্ষ ৫৬ হাজার ৯১৭ টাকার বাজেট উপস্থাপন করেন।
বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সমিতির সহ সভাপতি-০১ এডভোকেট কামাল হোসেন, সহ সভাপতি-০২ এডভোকেট মোঃ আব্দুর রহিম, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মতিউর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ তানভীর আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট শ্রী রঞ্জু দেবনাথ, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আল-আসলাম মুমিন ও এডভোকেট সজল চন্দ্র পাল, সহ-সম্পাদক এডভোকেট জনাব নাদিম রহমান, এডভোকেট জনাব মোহাম্মদ তোফায়েল আহমদ ও এডভোকেট এ.এইচ.এম. ওয়াসিম, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ আখতার হোসেন খান, এডভোকেট মোঃ রাজ উদ্দিন, এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট মোঃ আখতার বখ্স জাহাঙ্গীর, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মোঃ আব্দুল ওদুদ, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট এমাদ উদ্দিন, এডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে আহবান জানালে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাবেক পি.পি. এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সহ সভাপতি-১ এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুছ ছত্তার, এডভোকেট শংকর লাল দাশ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট জোহরা জেসমিন, এডভোকেট মোঃ আলীম উদ্দিন, এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, এডভোকেট মোঃ বাবুল মিয়া, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আজাদ আহমদ, এডভোকেট মোঃ দেলওয়ার হোসেন, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট মোঃ ছমির উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




