মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে ভর করে বিপিএল নবম আসরের ফাইনালে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সিলেট স্ট্রাইকার্স। 

দলের হয়ে ৪৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৪৫ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৪ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।


ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারানো সিলেট ১২ ওভারে করে ১০৪/২ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সিলেন। 

বিপিএলের নবম আসরে চতুর্থ শিরোপা জিততে হলে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লাকে ১৭৬ রান করতে হবে।


সিলেটভিউ২৪ডটকম / যুগান্তর / ডালিম